Job 23:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পা তাঁর পায়ের চিহ্ন ধরে চলেছে, তাঁর পথে রয়েছি, বিপথগামী হই নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পা ঘনিষ্ঠভাবে তাঁর পদচিহ্নের অনুসরণ করেছে, বিপথগামী না হয়ে আমি তাঁর পথেই চলেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পদ তাঁহার পদচিহ্ন ধরিয়া চলিয়াছে, তাঁহার পথে রহিয়াছি, বিপথগামী হই নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পদ তাঁহার পদচিহ্ন ধরিয়া চলিয়াছে, তাঁহার পথে রহিয়াছি, বিপথগামী হই নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি বিশ্বসভাবে তাঁর পিছনে চলেছি; বিপথে না গিয়ে আমি তাঁর পথেই গিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি বিশ্বস্তভাবে তাঁর পিছনে চলেছি; বিপথে না গিয়ে আমি তাঁর পথেই গিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর নির্দেশিত পথে আমি চলেছি, তাঁর পথ অনুসরণ করেছি, বিপথে যাইনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সর্বদাই ঈশ্বরের চাওয়া পথে জীবনধারণ করেছি| আমি কখনও ঈশ্বরকে অনুসরণ করা থেকে বিরত হইনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার পা তাঁর পায়ের চিহ্ন ধরে চলে; আমি তাঁর পথ ধরে রেখেছি এবং তার থেকে অন্য কোনদিকে ফিরি না।