Job 23:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর ওষ্ঠনির্গত হুকুম থেকে আমি সরে আসি নি, আমার প্রয়োজনীয় যা, তারচেয়ে তাঁর মুখের কালাম বেশি সঞ্চয় করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাঁর ঠোঁটের আদেশ অমান্য করিনি; তাঁর মুখের কথা আমি আমার দৈনিক আহারের চেয়েও বেশি যত্নসহকারে সঞ্চয় করে রেখেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার ওষ্ঠনির্গত আজ্ঞা হইতে আমি পরাঙ্মুখ হই নাই, আমার প্রয়োজনীয় যাহা, তদপেক্ষা তাঁহার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার ওষ্ঠনির্গত আজ্ঞা হইতে আমি পরাঙ্মুখ হই নাই, আমার প্রয়োজনীয় যাহা, তদপেক্ষা তাঁহার মুখের বাক্য সঞ্চয় করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর আদেশ থেকে আমি সরে আসি নি; আমার প্রয়োজনীয় খাবারের চেয়েও তাঁর মুখের কথার আমি বেশী মূল্য দিয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর হুকুম থেকে আমি সরে আসি নি; আমার প্রয়োজনীয় খাবারের চেয়েও তাঁর মুখের কথার আমি বেশী মূল্য দিয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাঁর মুখ নিঃসৃত নির্দেশ অমান্য করিনি। তাঁর শ্রীমুখের বাক্য আমি হৃদয়ে সঞ্চয় করে রেখেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি সর্বদাই ঈশ্বরের নির্দেশ মেনে এসেছি| আমি আমার খাবারকে যত না ভালোবাসি, তার থেকে বেশী ভালোবাসি ঈশ্বরের মুখ নিঃসৃত বাণী|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর ঠোঁটের আদেশ থেকে আমি ফিরে যাই নি; তাঁর মুখের কথা আমি আমার হৃদয়ে সঞ্চয় করে রেখেছি, আমার প্রয়োজনীয় বিষয়েরও অধিক।