Job 23:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি, আমার জন্য যা নির্ধারিত, তা-ই সফল করেন, এবং এরকম অনেক কাজ তাঁর কাছে রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার বিরুদ্ধে তিনি তাঁর রায়দান সম্পন্ন করেছেন, ও এ ধরনের আরও অনেক পরিকল্পনা তাঁর কাছে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি, আমার জন্য যাহা নিরূপিত, তাহা সফল করেন, এবং এইরূপ অনেক কর্ম্ম তাঁহার কাছে রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি, আমার জন্য যাহা নিরূপিত, তাহা সফল করেন, এবং এইরূপ অনেক কর্ম তাঁহার কাছে রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা-ই করেন; ঐ রকম অনেক পরিকল্পনা তাঁর এখনও জমা রয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আমার জন্য যা ঠিক করে রেখেছেন তা-ই করেন; ঐ রকম অনেক পরিকল্পনা তাঁর এখনও জমা রয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আমার যে পরিণতি নির্দিষ্ট করেছেন তা অবশ্যই ঘটাবেন। এই ধরণের আরও অনেক পরিকল্পনা রয়েছে তাঁর মনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার প্রতি ঈশ্বরের যা পরিকল্পনা আছে তিনি তাই করবেন| এবং আমার সম্পর্কে তাঁর অনেক পরিকল্পনা আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তিনি তা সফল করবেন যা আমার জন্য নিরূপিত করেছেন; এবং এরকম অনেক কিছু তাঁর মনে আছে।