Job 23:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি কি কি কথায় উত্তর দেবেন, তা জানবো, তিনি আমাকে কি বলবেন, তা বুঝবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি আমাকে কী উত্তর দেবেন, তা আমি খুঁজে বের করব, ও তিনি আমাকে কী বলবেন, তা বিবেচনা করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি কি কি কথায় উত্তর দিবেন, তাহা জানিব, তিনি আমাকে কি বলিবেন, তাহা বুঝিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি কি কি কথায় উত্তর দিবেন, তাহা জানিব, তিনি আমাকে কি বলিবেন, তাহা বুঝিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তিনি আমাকে কি উত্তর দিতেন তা জানতে পারতাম, আর যা বলতেন তা বুঝতে পারতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তিনি আমাকে কি জবাব দিতেন তা জানতে পারতাম, আর যা বলতেন তা বুঝতে পারতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি শুনতাম তিনি কি উত্তর দিতেন, তিনি আমাকে যা বলতেন তা বুঝতে পারতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেমন করে ঈশ্বর আমার প্রশ্নের জবাব দেবেন সেটাই আমি জানতে চাই| আমি ঈশ্বরের উত্তরকে বুঝতে চাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমায় যা উত্তর দেবেন তা আমি জানব এবং যা তিনি আমায় বলবেন বুঝতে পারব।