Job 23:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে সরল লোক তার সঙ্গে বিচার করতে পারে, এবং আমি আমার বিচারকর্তা থেকে চিরতরে উদ্ধার পেতে পারি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে তাঁর সামনে ন্যায়পরায়ণ লোকেরা তাদের সরলতা প্রতিষ্ঠিত করতে পারে, ও সেখানেই আমি চিরতরে আমার বিচারকের হাত থেকে মুক্ত হব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথায় সরল লোক তাঁহার সহিত বিচার করিতে পারে, এবং আমি আপন বিচারকর্ত্তা হইতে চিরতরে উদ্ধার পাইতে পারি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথায় সরল লোক তাহার সহিত বিচার করিতে পারে, এবং আমি আপন বিচারকর্তা হইতে চিরতরে উদ্ধার পাইতে পারি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন একজন সৎ লোক তাঁর কাছে নালিশ জানাতে পারত; আমার বিচারকের হাত থেকে চিরকালের জন্য আমি উদ্ধার পেতে পারতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন একজন সৎ লোক তাঁর কাছে নালিশ জানাতে পারত; আমার বিচারকের হাত থেকে চিরকালের জন্য আমি উদ্ধার পেতে পারতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এক ন্যায়পরায়ণ ব্যক্তি তাঁর সম্মুখে যুক্তিবিন্যাস করত, আমার বিচারক চিরকালের জন্য আমাকে মুক্তি দিতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে একটি ন্যায়পরায়ণ লোক ঈশ্বরের সঙ্গে তর্ক করতে পারে| তখন আমার বিচারক আমাকে মুক্তি দিতে পারেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে সরল লোক হয়ত তাঁর সঙ্গে বিচার করতে পারে। এই ভাবে আমি হয়ত আমার বিচারকের থেকে চিরকালের মত মুক্তি পেতে পারি।