Job 23:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বামদিকে যাই, যখন তিনি কাজ করেন, কিন্তু তাঁর দর্শন পাই না; তিনি ডান দিকে নিজেকে গোপন করেন, আমি তাঁকে দেখতে পাই না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি যখন উত্তর দিকে কাজ করেন, আমি তাঁর দেখা পাই না; তিনি যখন দক্ষিণ দিকে ফেরেন, আমি তাঁর কোনও ঝলক দেখতে পাই না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বামদিকে যাই; যখন তিনি কার্য্য করেন, কিন্তু তাঁহার দর্শন পাই না; তিনি দক্ষিণ দিকে আপনাকে গোপন করেন, আমি তাঁহাকে দেখিতে পাই না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বামদিকে যাই, যখন তিনি কার্য করেন, কিন্তু তাঁহার দর্শন পাই না; তিনি দক্ষিণ দিকে নিজেকে গোপন করেন, আমি তাঁহাকে দেখিতে পাই না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তর দিকে তিনি যখন কাজ করেন তখন তাঁকে দেখা যায় না; তিনি দক্ষিণে ফিরলে আমি তাঁকে দেখতে পাই না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উত্তর দিকে তিনি যখন কাজ করেন তখন তাঁকে দেখা যায় না; তিনি দক্ষিণে ফিরলে আমি তাঁকে দেখতে পাই না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি উত্তর দিকে তাঁকে খুঁজেছি কিন্তু তাঁর দেখা পাইনি, দক্ষিণ দিকে তাকিয়েছি কিন্তু দেখতে পাইনি তাঁকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন ঈশ্বর উত্তরে কর্মরত থাকেন আমি তাঁকে দেখি না| যখন ঈশ্বর দক্ষিণে আসেন, তখনও তাঁকে দেখতে পাই না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বামদিকে, যেখানে তিনি কাজ করেন, কিন্তু আমি তাঁকে দেখতে পাই না এবং ডানদিকে, যেখানে তিনি নিজেকে লুকিয়েছেন যাতে আমি তাঁকে দেখতে না পাই।