Job 24:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা ওদের প্রাচীরের ভিতরে তেল প্রস্তুত করে, আঙ্গুর মাড়াই করে তৃষ্ণার্ত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা চত্বরের মধ্যে জলপাই নিংড়ানোর কাজ করে; তারা পা দিয়ে দ্রাক্ষাফল পেষাই করে, তবুও তৃষ্ণার্তই থেকে যায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা উহাদের প্রাচীরের ভিতরে তৈল প্রস্তুত করে, দ্রাক্ষা মর্দ্দন করিয়া তৃষ্ণার্ত্ত হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা উহাদের প্রাচীরের ভিতরে তৈল প্রস্তুত করে, দ্রাক্ষা মর্দন করিয়া তৃষ্ণার্ত হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বাগানে জাঁতা দিয়ে জলপাইয়ের তেল বের করে; তারা পিপাসা নিয়ে আংগুর মাড়াই করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বাগানে জাঁতা দিয়ে জলপাইয়ের তেল বের করে; তারা পিপাসা নিয়ে আংগুর মাড়াই করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্জনদের জলপাই বাগিচায় এরা তেল উৎপাদন করে, আঙুর পিষে সুরা তৈরী করে কিন্তু নিজেরা থাকে তৃষ্ণার্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দরিদ্র লোকরা পিষে জলপাই এর তেল বের করে| যেখানে আঙ্গুর পেষা হয় সেখানে তারা দ্রাক্ষা মর্দন করে| কিন্তু তারা কিছু পান করতে পায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা এই পাপী লোকেদের দেওয়ালের ভিতরে তেল তৈরী করে; তারা পাপী লোকেদের আঙ্গুর পেষণের ব্যবসা করে, কিন্তু তারা তেষ্টায় কষ্ট পায়।