Job 24:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নগরের মধ্য থেকে লোকেরা কোঁকায়, আহত লোকের প্রাণ চিৎকার করে, তবুও আল্লাহ্ এই দোষে মনোযোগ করেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃত্যুপথযাত্রীদের গোঙানি নগর থেকে ভেসে আসে, ও আহতদের প্রাণ সাহায্যের আশায় আর্তনাদ করে। কিন্তু ঈশ্বর কাউকে অন্যায়াচরণের দোষে অভিযুক্ত করেন না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকাকীর্ণ নগরমধ্যে লোকেরা কোঁকায়, আহত লোকের প্রাণ চীৎকার করে, তথাপি ঈশ্বর এই দোষে মনোযোগ করেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকাকীর্ণ নগরমধ্যে লোকেরা কোঁকায়, আহত লোকের প্রাণ চিৎকার করে, তথাপি ঈশ্বর এই দোষে মনোযোগ করেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরের মধ্যে মানুষের কোঁকানি শোনা যায়, আহত লোকেরা সাহায্যের জন্য চিৎকার করে; কিন্তু ঈশ্বর তাদের কান্নায় মনোযোগ দেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরের মধ্যে মানুষের কোঁকানি শোনা যায়, আহত লোকেরা সাহায্যের জন্য চিৎকার করে; কিন্তু আল্লাহ্ তাদের কান্নায় মনোযোগ দেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরে নগরে শোনা যায় মুমুর্ষূদের গোঙানি, আহতেরা সাহায্যের আশায় করে আর্তনাদ, কিন্তু তাদের কাতর নিবেদনে ঈশ্বর করেন না কর্ণপাত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই শহরে যারা মারা যাচ্ছে এমন লোকদের দুঃখের বিষাদময় কান্না তুমি শুনতে পাবে| ওই আহত লোকরা সাহায্যের জন্য কাতর হয়ে কাঁদে| কিন্তু ঈশ্বর তাতে মনোযোগ দেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শহরের মধ্যে লোকেরা কোঁকায়; আহতদের প্রাণ চিত্কার করে, কিন্তু ঈশ্বর তাদের প্রার্থনায় মনো যোগ করেন না।