Job 24:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হত্যাকারী খুব ভোরে উঠে, দুঃখী ও দীনহীনকে মেরে ফেলে, রাতের বেলায় সে চোরের সমান হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দিনের আলো যখন ফুরিয়ে যায়, তখন হত্যাকারীরা উঠে দাঁড়ায়, দরিদ্র ও অভাবগ্রস্তদের হত্যা করে, ও রাতের বেলায় চোরের মতো চুরি করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
রাত্রি-প্রভাতে হত্যাকারী উঠে, দুঃখী ও দীনহীনকে মারিয়া ফেলে, রাত্রিকালে সে চোরের সমান হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
রাত্রি-প্রভাতে হত্যাকারী উঠে, দুঃখী ও দীনহীনকে মারিয়া ফেলে, রাত্রিকালে সে চোরের সমান হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খুনী খুব ভোরে উঠে গরীব আর অভাবীদের মেরে ফেলে, আর রাতের বেলায় সে চোর হয়ে চুরি করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খুনী ফজরে উঠে গরীব আর অভাবীদের হত্যা করে, আর রাতের বেলায় সে চোর হয়ে চুরি করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খুনীরা অন্ধকারে ঘুরে বেড়ায় অসহায় গরীবদের হত্যা করার জন্য, রাতের আঁধারে ওরা চুরি করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন হত্যাকারী খুব সকালে ওঠে এবং সে দরিদ্র অসহায় লোকদের হত্যা করে| রাত্রিবেলা সে একজন চোর হয়ে যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভোরের আলোর সাথে খুনিরা ওঠে; সে দরিদ্র এবং দীনহীনকে মেরে ফেলে; রাতে সে চোরের মত।