Job 24:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেনাকারীর চোখও সন্ধ্যাবেলার অপেক্ষা করে; সে বলে, কারো চোখ আমাকে দেখতে পাবে না; আর সে নিজের মুখ আচ্ছাদন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যভিচারীদের চোখ গোধূলি লগ্নের জন্য অপেক্ষা করে থাকে; সে ভাবে, ‘কেউ আমাকে দেখতে পাবে না,’ ও সে তার মুখ ঢেকে রাখে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পারদারিকের চক্ষুও সন্ধ্যাকালের অপেক্ষা করে; সে বলে, কাহারও চক্ষু আমাকে দেখিতে পাইবে না; আর সে আপন মুখ আচ্ছাদন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পারদারিকের চক্ষুও সন্ধ্যাকালের অপেক্ষা করে; সে বলে, কাহারও চক্ষু আমাকে দেখিতে পাইবে না; আর সে আপন মুখ আচ্ছাদন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ব্যভিচারীর চোখ সন্ধ্যার জন্য অপেক্ষা করে; সে তার মুখ ঢেকে রেখে ভাবে কারও চোখ তার উপর পড়বে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেনাকারীর চোখ সন্ধ্যার জন্য অপেক্ষা করে; সে তার মুখ ঢেকে রেখে ভাবে কারও চোখ তার উপর পড়বে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লম্পটও থাকে সাঁঝের আঁধারের অপেক্ষায়, সে মনে করে কেউ তাকে দেখতে পায় না, সে মুখ ঢেকে রাখে যাতে তাকে চেনা না যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে লোক যৌন অপরাধ করে সে রাত্রির প্রতীক্ষায় থাকে| সে মনে করে, ‘কোন লোকই আমাকে দেখতে পাবে না|’ কিন্তু তখনও সে তার মুখ আবৃত করে রাখে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার, ব্যভিচারীদের চোখ সন্ধ্যার জন্য অপেক্ষা করে; সে বলে, কোন চোখ আমায় দেখবে না। সে তার মুখ গোপন করে।