Job 24:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রাতঃকাল তাদের সকলের পক্ষে মৃত্যুচ্ছায়ার মত কারণ তারা মৃত্যুচ্ছায়ার ভয়ানকতা জানে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সকলের জন্য, মাঝরাতই তাদের সকাল; অন্ধকারের সন্ত্রাসের সাথেই তারা বন্ধুত্ব করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রাতঃকাল তাহাদের সকলের পক্ষে মৃত্যুচ্ছায়ার ন্যায়, কারণ তাহারা মৃত্যুচ্ছায়ার ভয়ানকতা জানে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রাতঃকাল তাহাদের সকলের পক্ষে মৃত্যুচ্ছায়ার ন্যায়, কারণ তাহারা মৃত্যুচ্ছায়ার ভয়ানকতা জানে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের জন্য সকালবেলা গাঢ় অন্ধকারের মত; অন্ধকারের ভয়ংকরতার সংগে তাদের বন্ধুত্ব আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের জন্য সকালবেলা গাঢ় অন্ধকারের মত; অন্ধকারের ভয়ংকরতার সংগে তাদের বন্ধুত্ব আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নিবিড় অন্ধকারই তাদের কাছে ভোরের আলো, গভীর রাতের বিভীষিকার সাথেই তাদের মিতালি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দ লোকদের কাছে অন্ধকারতম রাত্রিই সকালের মত মনে হয়| হ্যাঁ, তারা ঐ সাংঘাতিক অন্ধকারের ভয়ঙ্করতাকে খুব ভালো করে জানে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাদের সবার জন্য সকাল হল ঘন অন্ধকার; তারা ঘন অন্ধকারের ভয়ানকতায় সুখী।