Job 24:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই রকম লোক স্রোতের বেগে চালিত ঘাসের মত; দেশে তাদের অধিকার শাপগ্রস্ত হয়, তারা আর আঙ্গুর-ক্ষেতের পথে বিহার করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তবুও তারা জলের উপরে ভেসে থাকা ফেনা; দেশে তাদের বরাদ্দ অধিকার শাপগ্রস্ত হয়, তাই কেউ দ্রাক্ষাক্ষেতে যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এরূপ লোক স্রোতের বেগে চালিত তৃণস্বরূপ; দেশে তাহাদের অধিকার শাপগ্রস্ত হয়, তাহারা আর দ্রাক্ষাক্ষেত্রের পথে বিহার করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপ লোক স্রোতের বেগে চালিত তৃণস্বরূপ; দেশে তাহাদের অধিকার শাপগ্রস্ত হয়, তাহারা আর দ্রাক্ষাক্ষেত্রের পথে বিহার করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তারা জলের উপরকার ফেনার মত; তাদের ভাগের জমি অভিশপ্ত, কাজেই তারা কেউ আংগুর ক্ষেতে যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তারা পানির উপরকার ফেনার মত; তাদের ভাগের জমি বদদোয়াপ্রাপ্ত, কাজেই তারা কেউ আংগুর ক্ষেতে যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বল: তারা বন্যার স্রোতে ভেসে যায় তাদের জমিজমার উপরে থাকে ঈশ্বরের অভিশাপ, তাদের আঙুর ক্ষেতে কেউ আঙুর পিষতে যায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি দাবী কর যে মন্দ লোকরা শুধু জলে ভাসমান খড়ের মত| তারা যে জমি অর্জন করে তা অভিশপ্ত, তাই তারা তাদের জমি থেকে দ্রাক্ষা সংগ্রহ করতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যাইহোক, তারা দ্রুতগতিতে চলে যায়, ঠিক জলের ওপরে ভেসে থাকা ফেনার মত; তাদের জমির অংশ অভিশপ্ত; তাদের আঙ্গুর ক্ষেতে কেউ কাজে যায় না।