Job 24:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন বরফ-গলা পানিকে, পাতাল তেমনি গুনাহ্‌গারদেরকে হরণ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেভাবে উত্তাপ ও খরা গলা বরফ ছিনিয়ে নিয়ে যায়, সেভাবে কবরও যারা পাপ করেছে তাদের ছিনিয়ে নেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন হিমানী-জলকে, পাতাল তেমনি পাপীদিগকে হরণ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অনাবৃষ্টি ও গ্রীষ্ম যেমন হিমানী-জলকে, পাতাল তেমনি পাপীদিগকে হরণ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গরম আর খরা যেমন বরফ-গলা জল গ্রাস করে, মৃতস্থানও তেমনি করে পাপীদের গ্রাস করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গরম আর খরা যেমন বরফ-গলা পানি গ্রাস করে, কবরও তেমনি করে গুনাহ্‌গারদের গ্রাস করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খরায় ও তাপে যেমন তুষার উবে যায় পাপিষ্ঠেরাও তেমনি জীবলোক থেকে অদৃশ্য হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শীতের তুষার থেকে খরা এবং তাপ জল শুষে নেয়| একই রকম ভাবে, পাতাল পাপীদের হরণ করে নেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খরা এবং তাপ বরফ জলকে গ্রাস করে; তেমনি পাতাল গ্রাস করে পাপীদেরকে।