Job 24:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাতৃগর্ভ তাদেরকে ভুলে যাবে, তারা কীটের সুস্বাদু খাবার হবে, তারা কারো স্মরণে থাকবে না; গাছের মত অন্যায় ভেঙে পড়বে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গর্ভ তাদের ভুলে যায়, কীটপতঙ্গ তাদের দেহগুলি নিয়ে ভোজে মাতে; দুষ্টদের আর কেউ মনে রাখবে না কিন্তু তারা গাছের মতো ভেঙে যাবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গর্ভ তাহাদিগকে ভুলিয়া যাইবে, তাহারা কীটের সুস্বাদু ভক্ষ্য হইবে, তাহারা কাহারও স্মরণে থাকিবে না; বৃক্ষের মত অন্যায় ভাঙ্গিয়া পড়িবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গর্ভ তাহাদিগকে ভুলিয়া যাইবে, তাহারা কীটের সুস্বাদু ভক্ষ্য হইবে, তাহারা কাহারও স্মরণে থাকিবে না; বৃক্ষের মত অন্যায় ভাঙ্গিয়া পড়িবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মা তাদের ভুলে যায়, পোকারা তাদের দেহ খেয়ে ফেলে; মন্দ লোকদের কেউ মনে রাখে না, তারা গাছের মত ভেংগে পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মা তাদের ভুলে যায়, পোকারা তাদের শরীর খেয়ে ফেলে; খারাপ লোকদের কেউ মনে রাখে না, তারা গাছের মত ভেংগে পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের জননীরাও আর তাদের স্মরণে রাখে না, পোকায় তাদের দেহ খেয়ে ফেলে, পড়ে যাওয়া গাছের মত তারা বিধ্বস্ত হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার নিজের মা পর্যন্ত তাকে ভুলে যাবে| পোকাদের কাছে ওর দেহটা মিষ্টি লাগবে| লোকে তাকে মনে রাখবে না| অতএব মন্দত্ব একটা লাঠির মত ভেঙে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই গর্ভ যে তাকে জন্ম দিয়েছিল ভুলে যাবে; তারা পোকাদের ভাল খাবার হবে; তাকে আর মনে রাখা হবে না; এই ভাবে, গাছের মত পাপাচার ভাঙ্গা হবে।