Job 24:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ শক্তি দ্বারা শক্তিশালীদের ধ্বংস করেন, তিনি উঠলে কারো জীবনের আশা থাকে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ঈশ্বর তাঁর পরাক্রমে শক্তিমানদের দূরে টেনে নিয়ে যান; যদিও তারা প্রতিষ্ঠিত হয়, তাদের জীবনের কোনও নিশ্চয়তা নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[ঈশ্বর] শক্তি দ্বারা পরাক্রমীদিগকে আকর্ষণ করেন, তিনি উঠিলে কাহারও জীবনের আশা থাকে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[ঈশ্বর] শক্তি দ্বারা পরাক্রমীদিগকে আকর্ষণ করেন, তিনি উঠিলে কাহারও জীবনের আশা থাকে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ঈশ্বর তাঁর শক্তিতে সেই বলবানদের টেনে নামান; তারা প্রতিষ্ঠিত হলেও তাদের জীবনের নিশ্চয়তা নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আল্লাহ্‌ তাঁর কুদরতে সেই বলবানদের টেনে নামান; তারা প্রতিষ্ঠিত হলেও তাদের জীবনের নিশ্চয়তা নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তাঁর পরাক্রমে শক্তিমানদের ধ্বংস করেন, ঈশ্বর যখন সক্রিয় হন পাপীদের তখন মৃত্যু ঘনিয়ে আসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মহানুভব লোকদের ধ্বংস করার জন্য মন্দ লোকরা তাদের ক্ষমতা ব্যবহার করে| মন্দ লোকরা শক্তিশালী হতে পারে কিন্তু ওদের নিজের জীবন সম্পর্কে ওরা নিশ্চিত হতে পারবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তবুও ঈশ্বর পরাক্রমীদের তাঁর শক্তি দিয়ে আকর্ষণ করেন; তিনি ওঠেন এবং তাদের জীবন নিশ্চিত করেন না।