Job 24:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, মরুভূমিস্থ বন্য গাধাগুলোর মত তারা নিজের কাজে গিয়ে গ্রাসের খোঁজ করে; জঙ্গল তাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরুভূমির বুনো গাধাদের মতো, দরিদ্রেরা তন্নতন্ন করে খাদ্য খুঁজে বেড়ায়; পতিত জমি তাদের সন্তানদের জন্য খাদ্য জোগায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, প্রান্তরস্থ বনগর্দ্দভ সকলের ন্যায় তাহারা নিজ কর্ম্মে গিয়া গ্রাসের অন্বেষণ করে; জঙ্গল তাহাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, প্রান্তরস্থ বনগর্দভ সকলের ন্যায় তাহারা নিজ কর্মে গিয়া গ্রাসের অন্বেষণ করে; জঙ্গল তাহাদের সন্তানদের জন্য খাদ্য যোগায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গরীবেরা মর€ভূমির বুনো গাধার মত খাবারের খোঁজ করে; মর€-এলাকা তাদের ছেলেমেয়েদের খাবার যোগায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গরীবেরা মরুভূমির বুনো গাধার মত খাবারের খোঁজ করে; মরুভূমি তাদের ছেলেমেয়েদের খাবার যোগায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গরীব লোকেরা বন্য গর্দভদের মত মরুপ্রান্তরে খাদ্যের সন্ধানে ঘুরে বেড়ায়, তাদের সন্তানদের জন্য খাদ্য সংগ্রহ করার আর কোন স্থান নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দরিদ্র লোকগুলো খাবারের সন্ধানে বুনো গাধার মত মরুভূমিতে ঘুরে বেড়ায়| খাদ্যের সন্ধানে তারা খুব সকালে উঠে পড়ে| তাদের ছেলেমেয়েদের খাদ্যের জন্য তারা জনহীন স্থানে খাবার খুঁজে বেড়ায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, ঠিক মরুপ্রান্তের বুনো গাধার মত, এই গরিব লোকেরা তাদের কাজে বাইরে যায়, যত্ন করে খাবার খোঁজে; জঙ্গল তাদের সন্তানদের জন্য খাবার যোগায়।