Job 25:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে আল্লাহ্র কাছে মানুষ কেমন করে ধার্মিক হবে? স্ত্রীলোকের সন্তান কেমন করে বিশুদ্ধ হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের সামনে নশ্বর মানুষ তবে কীভাবে ধার্মিক গণিত হবে? স্ত্রী-জাত মানুষ কীভাবে শুচিশুদ্ধ হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে ঈশ্বরের কাছে মর্ত্ত্য কেমন করিয়া ধার্ম্মিক হইবে? অবলার সন্তান কেমন করিয়া বিশুদ্ধ হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে ঈশ্বরের কাছে মর্ত্য কেমন করিয়া ধার্মিক হইবে? অবলার সন্তান কেমন করিয়া বিশুদ্ধ হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাহলে ঈশ্বরের কাছে মানুষ কি নির্দোষ হতে পারে? স্ত্রীলোকের গর্ভ থেকে যে জন্মেছে সে কি খাঁটি হতে পারে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাহলে আল্লাহ্র কাছে মানুষ কি নির্দোষ হতে পারে? স্ত্রীলোকের গর্ভ থেকে যে জন্মেছে সে কি খাঁটি হতে পারে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের সম্মুখে কোন মানুষ ধার্মিক বলে গণ্য হতে পারে? কোন মর্ত্যমানব কি শুদ্ধ হতে পারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের তুলনায় কেই বা অধিকতর পবিত্র? কোন মানুষই প্রকৃত অর্থে পবিত্র হতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাহলে মানুষ কীভাবে ঈশ্বরের কাছে ধার্মিক হবে? যে একজন স্ত্রী থেকে জন্মেছে সে কীভাবে শুচি হবে, কীভাবে তাঁর কাছে গ্রহণ যোগ্য হবে?