Job 26:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি জলরাশির উপরে চক্ররেখা লিখেছেন, অন্ধকার ও আলোর মধ্যবর্তী সীমা পর্যন্ত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আলো ও অন্ধকারের মধ্যে এক সীমানারূপে জলরাশির উপরে তিনি দিগন্তের চিহ্ন এঁকে দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি জলরাশির উপর চক্ররেখা লিখিয়াছেন, অন্ধকার ও দীপ্তির মধ্যবর্ত্তী সীমা পর্য্যন্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি জলরাশির উপরে চক্ররেখা লিখিয়াছেন, অন্ধকার ও দীপ্তির মধ্যবর্তী সীমা পর্যন্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আলো ও অন্ধকার যেখানে গিয়ে মিলিত হয় সেখানে তিনি আকাশ ও সাগরের মধ্যে সীমানা টেনেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আলো ও অন্ধকার যেখানে গিয়ে মিলিত হয় সেখানে তিনি আকাশ ও সাগরের মধ্যে সীমানা টেনেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি চক্রবাল রচনা করেছেন সাগরবক্ষে আলো ও আঁধারের সীমান্তে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর সমুদ্রের ওপর একটি দিগন্ত-রেখা এঁকে দিয়েছেন| সেই দিগন্ত রেখায় দিনরাত্রি মিলিত হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি জলের ওপরের স্তরে চক্রাকারে সীমারেখা খোদাই করেছেন, যেমন আলো এবং অন্ধকারের মাঝখানে।