Job 26:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি নিজের পরাক্রমে সমুদ্রকে উত্তেজিত করেন, নিজের বুদ্ধিতে রাহবকে আঘাত করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর পরাক্রম দ্বারা তিনি সমুদ্র মন্থন করেন; তাঁর প্রজ্ঞা দ্বারা তিনি রাহবকে কেটে টুকরো টুকরো করে দেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আপন পরাক্রমে সমুদ্রকে উত্তেজিত করেন, আপন বুদ্ধিতে গর্ব্বীকে আঘাত করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন পরাক্রমে সমুদ্রকে উত্তেজিত করেন, আপন বুদ্ধিতে গর্বীকে আঘাত করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি নিজের শক্তিতে সমুদ্রকে তোলপাড় করেন; তাঁর দক্ষতা দিয়ে তিনি রহবকে টুকরা টুকরা করেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি নিজের কুদরতীতে সমুদ্রকে তোলপাড় করেন; তাঁর দক্ষতা দিয়ে তিনি রহবকে টুকরা টুকরা করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আপন পরাক্রমে সমুদ্রকে জয় করেছেন, আপন কৌশলে সমুদ্রদানব রাহাবকে করেছেন ধ্বংস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরের পরাক্রম সমুদ্রকে শান্ত করে দেয়| ঈশ্বর তাঁর প্রজ্ঞা দিয়ে রাহাবকে ধ্বংস করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সমুদ্রকে তাঁর শক্তিতে শান্ত করতেন; তাঁর বুদ্ধিতে তিনি রাহাবকে ধ্বংস করেন।