Job 26:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, এসব তাঁর পথের প্রান্ত; তাঁর বিষয়ে ক্ষীণ আওয়াজ শোনা যায়; কিন্তু তাঁর পরাক্রমের গর্জন কে বুঝতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর এসবই তাঁর কর্মের বাইরের দিকের ঝালর মাত্র; তাঁর বিষয়ে আমরা যা শুনি তা যদি এত ক্ষীণ ফিস্ফিসানি! তবে তাঁর পরাক্রমের বজ্রধ্বনি কে-ই বা বুঝতে পারে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, এই সকল তাঁহার মার্গের প্রান্ত; তাঁহার বিষয়ে কাকলীমাত্র শুনা যায়; কিন্তু তাঁহার পরাক্রমের গর্জ্জন কে বুঝিতে পারে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, এই সকল তাহার মার্গের প্রান্ত; তাঁহার বিষয়ে কাকলীমাত্র শুনা যায়; কিন্তু তাঁহার পরাক্রমের গর্জন কে বুঝিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সবই তাঁর কাজের মাত্র একটুখানি প্রকাশ, আমরা তাঁর বিষয়ে কেবল একটুখানি ফিস্ফিসানি শুনতে পাই; তাঁর শক্তির গর্জন কে বুঝতে পারে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সবই তাঁর কাজের মাত্র একটুখানি প্রকাশ, আমরা তাঁর বিষয়ে কেবল একটুখানি ফিস্ফিসানি শুনতে পাই; তাঁর কুদরতের গর্জন কে বুঝতে পারে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেখ, এ সবই তাঁর পরাক্রমের নমুনামাত্র, অল্প কিছু কথা যা আমরা শুনেছি। কিন্তু তাঁর পরাক্রমের বজ্রনাদ কে উপলব্ধি করতে পারে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর যা করেন, এগুলি তার দু’একটি বিস্ময়কর উদাহরণ মাত্র| আমরা ঈশ্বরের থেকে কেবলমাত্র ফিসফিস শব্দটুকু বজ্রের মত শুনি| ঈশ্বর যে কত শক্তিশালী এবং মহৎ তা কেউই বুঝতে পারে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, এগুলি কিন্তু তাঁর আঙ্গুলের পথ; তাঁর কত ছোট ফিসফিসানি আমরা শুনতে পাই! তাঁর শক্তির গর্জ্জন কে বুঝতে পারে?