Job 26:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করেছেন, অবস্তুর উপরে দুনিয়াকে স্থাপন করেছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শূন্য স্থানের উপরে তিনি উত্তর অন্তরিক্ষকে প্রসারিত করেছেন; শূন্যের উপরে তিনি পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করিয়াছেন, অবস্তুর উপরে পৃথিবীকে ঝুলাইয়াছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি শূন্যের উপরে উত্তর কেন্দ্র বিস্তার করিয়াছেন, অবস্তুর উপরে পৃথিবীকে ঝুলাইয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি শূন্যে উত্তরের আকাশ বিছিয়ে দিয়েছেন; শূন্যের মধ্যে পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি শূন্যে উত্তরের আসমান বিছিয়ে দিয়েছেন; শূন্যের মধ্যে দুনিয়াকে ঝুলিয়ে রেখেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি শূন্যের মাঝে উত্তর কোণ বিস্তৃত করেছেন, পৃথিবীকে ঝুলিয়ে রেখেছেন শূন্যে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর উত্তর আকাশকে শূন্য লোকে প্রসারিত করে দিয়েছেন| ঈশ্বর পৃথিবীকে শূন্যতায় ঝুলিয়ে দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি খালি স্থানের উপরে উত্তরভাগকে বাড়িয়েছেন এবং পৃথিবীকে শূন্যের উপরে ঝুলিয়েছেন।