Job 26:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি স্বীয় নিবিড় মেঘে পানি আট্কে রাখেন, তবুও জলধর তার ভারে বিদীর্ণ হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর মেঘে তিনি জলরাশি মুড়ে রাখেন, তবুও মেঘরাশি তাদের ভারে বিস্ফোরিত হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি স্বীয় নিবিড় মেঘে জল বদ্ধ করেন, তথাপি জলধর তাহার ভারে বিদীর্ণ হয় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি স্বীয় নিবিড় মেঘে জল বদ্ধ করেন, তথাপি জলধর তাহার ভারে বিদীর্ণ হয় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর মেঘের মধ্যে তিনি জল আট্কে রাখেন, কিন্তু তার ভারে মেঘ ফেটে যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর মেঘের মধ্যে তিনি পানি আট্কে রাখেন, কিন্তু তার ভারে মেঘ ফেটে যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি ঘন মেঘজালে জলরাশিকে আবদ্ধ রাখেন জলধর তার ভারে বিদীর্ণ হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঘন মেঘকে ঈশ্বর জলে পরিপূর্ণ করেছেন| কিন্তু সেই বিপুলভাবে, ঈশ্বর, মেঘকে ভেঙে পড়তে দেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি ঘন মেঘে জলকে বেঁধেছেন, কিন্তু মেঘরাশি তার ভারে ভেঙে পড়ে না।