Job 27:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুষ্ট লোক আল্লাহ্ থেকে এই শাস্তি পায়, সর্বশক্তিমান থেকে দুর্দান্তেরা এই পরিণতি লাভ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ঈশ্বর দুষ্টদের এই পরিণতিই বরাদ্দ করে দিয়েছেন, নিষ্ঠুর মানুষ সর্বশক্তিমানের কাছ থেকে এই উত্তরাধিকারই লাভ করে:
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দুষ্ট লোক ঈশ্বর হইতে এই ভাগ্য পায়, সর্ব্বশক্তিমান্ হইতে দুর্দ্দান্তেরা এই অধিকার লাভ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দুষ্ট লোক ঈশ্বর হইতে এই ভাগ্য পায়, সর্বশক্তিমান হইতে দুর্দান্তেরা এই অধিকার লাভ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ঈশ্বর দুষ্টদের ভাগ্যে যা রেখেছেন, সর্বশক্তিমানের কাছ থেকে নিষ্ঠুর লোকেরা যে অধিকার পায় তা এই:
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আল্লাহ্ দুষ্টদের ভাগ্যে যা রেখেছেন, সর্বশক্তিমানের কাছ থেকে নিষ্ঠুর লোকেরা যে অধিকার পায় তা এই:
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই ভাবেই সর্বশক্তিমান হিংস্র দুরাচারদের শাস্তি দেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মন্দ লোকরা ঈশ্বরের কাছ থেকে শুধু এইটুকুই পাবে| নিষ্ঠুর লোকরা সর্বশক্তিমান ঈশ্বরের কাছ থেকে এই সবই পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটাই পাপী মানুষদের ভাগ্য ঈশ্বর থেকে পাওয়া, অত্যাচারীদের অধিকার যা সে সর্বশক্তিমানের কাছ থেকে পায়: