Job 27:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন লোকের পুত্রবাহুল্য হলে তলোয়ারে বিনষ্ট হবে, তার সন্তান-সন্ততি ভোজন করে তৃপ্ত হবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের সন্তানদের সংখ্যা যতই বেশি হোক না কেন, তাদের পরিণতি তরোয়ালই; তাদের সন্তানসন্ততি কখনোই পর্যাপ্ত খাদ্য পাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন লোকেরা পুত্রবাহুল্য হইলে খড়্‌গে নষ্ট হইবে, তাহার সন্তানসন্ততি ভক্ষ্যে তৃপ্ত হইবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন লোকের পুত্রবাহুল্য হইলে খড়্‌গে নষ্ট হইবে, তাহার সন্তানসন্ততি ভক্ষ্যে তৃপ্ত হইবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের ছেলেমেয়ে অনেক হলেও তাদের জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু; তাদের সন্তানেরা কখনও যথেষ্ট খাবার পাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের ছেলেমেয়ে অনেক হলেও তাদের জন্য ঠিক হয়ে আছে ভয়ংকর মৃত্যু; তাদের সন্তানেরা কখনও যথেষ্ট খাবার পাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুদ্ধে নিহত হওয়ার জন্যই তাদের বংশবৃদ্ধি হয়, তাদের সন্তানেরা পর্যাপ্ত আহার পায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন মন্দ লোকের অনেক সন্তানাদি থাকতে পারে| কিন্তু তার সন্তানরা যুদ্ধে নিহত হবে| একজন মন্দ লোকের সন্তানরা যথেষ্ট খাদ্য পাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি তার সন্তানেরা বৃদ্ধি পায়, তবে তা তলোয়ারের জন্য; তার সন্তানসন্ততি কখনও যথেষ্ট পরিমাণে খাবার পাবে না।