Job 27:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার অবশিষ্টেরা মারী দ্বারা কবরস্থ হবে; তার বিধবারা তাদের জন্য কাঁদবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা বেঁচে থাকবে মহামারি তাদের কবর দেবে, ও তাদের বিধবারাও তাদের জন্য কাঁদবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার অবশিষ্টেরা মারী দ্বারা কবরস্থ হইবে; তাহার বিধবাগণ রোদন করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার অবশিষ্টেরা মারী দ্বারা কবরস্থ হইবে; তাহার বিধবাগণ রোদন করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের পরে যারা বেঁচে থাকবে তাদের মৃত্যু হবে মড়কে; তাদের বিধবারা তাদের জন্য কাঁদবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের পরে যারা বেঁচে থাকবে তাদের মৃত্যু হবে মহামারীতে; তাদের বিধবারা তাদের জন্য কাঁদবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার বংশের অবশিষ্ট যারা থাকবে তারা মহামারীর গ্রাসে পতিত হবে। তাদের মৃত্যুতে তাদের বিধবারাও চোখের জল ফেলবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার সন্তানরা, যারা বেঁচে যাবে তারা রোগ দ্বারা কবরস্থ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা বাঁচবে তারা মহামারীতে কবরস্থ হবে এবং তাদের বিধবারা তাদের জন্য কোন শোক করবে না।