Job 27:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে শেষবারের মত ধনী হয়ে শয়ন করে, কিন্তু সে চোখ খুলে দেখে, তার ধন আর নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে ধনবান অবস্থায় শুতে যায়, কিন্তু আর কখনও সে এরকম করতে পারবে না; সে যখন চোখ খোলে, তখন সব শেষ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে ধনী হইয়া শয়ন করে, কিন্তু সংগৃহীত হইবে না; সে চক্ষু উন্মীলন করে, আর সে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে ধনী হইয়া শয়ন করে, কিন্তু সংগৃহীত হইবে না; সে চক্ষু উন্মীলন করে, আর সে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা শেষ বারের মতই ধনী অবস্থায় ঘুমাতে যায়, কিন্তু চোখ খুললে পর তারা দেখে সবই শেষ হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা শেষ বারের মতই ধনী অবস্থায় ঘুমাতে যায়, কিন্তু চোখ খুললে পর তারা দেখে সবই শেষ হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার ধনসম্পদ রাতারাতি ধ্বংস হয়ে যায়, ধনবানরূপে সেই দিনই হয় তার শেষ রজনী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন মন্দ লোক যখন বিছানায় শুতে যায়, তখন সে ধনী থাকতে পারে, কিন্তু যখন সে তার চোখ খুলবে তখন তার সব সম্পদ চলে যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে ধনী হয়ে বিছানায় শোয়, কিন্তু সে সংগৃহীত হবে না; সে তার চোখ খোলে এবং সবকিছু চলেগেছে।