Job 27:2 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জীবন্ত আল্লাহ্‌র কসম— যিনি আমার বিচার অগ্রাহ্য করেছেন, সর্বশক্তিমানের কসম— যিনি আমার প্রাণ তিক্ত করেছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যিনি আমাকে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করেছেন, সেই জীবন্ত ঈশ্বরের দিব্যি, যিনি আমার প্রাণ তিক্ত করে দিয়েছেন, সেই সর্বশক্তিমানের দিব্যি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বলিলেন, জীবন্ত ঈশ্বরের দিব্য—যিনি আমার বিচার অগ্রাহ্য করিয়াছেন, সর্ব্বশক্তিমানের দিব্য—যিনি আমার প্রাণ তিক্ত করিয়াছেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জীবন্ত ঈশ্বরের দিব্য- যিনি আমার বিচার অগ্রাহ্য করিয়াছেন, সর্বশক্তিমানের দিব্য- যিনি আমার প্রাণ তিক্ত করিয়াছেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যিনি আমার বিচার করতে অস্বীকার করছেন সেই জীবন্ত ঈশ্বরের দিব্য, যিনি আমার প্রাণকে তেতো করে তুলেছেন সেই সর্বশক্তিমানের দিব্য যে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যিনি আমার বিচার করতে অস্বীকার করছেন সেই আল্লাহ্‌র কসম, যিনি আমার প্রাণকে তেতো করে তুলেছেন সেই সর্বশক্তিমানের কসম যে,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“একথা সত্যি যে ঈশ্বর আছেন এবং তিনি আছেন এটা যতখানি সত্য, তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছেন – এটাও ততখানি সত্য| ঈশ্বর সর্বশক্তিমান আমার জীবনকে তিক্ত করে তুলেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“জীবন্ত ঈশ্বরের দিব্যি, যে আমার ন্যায়বিচার নিয়ে গেছে, সর্বশক্তিমান, যিনি আমার প্রাণ অস্থির বা তিক্ত করেছেন,