Job 27:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদেরকে ধার্মিক বলি, এমন যেন না হয়; প্রাণ থাকতে আমি আমার সিদ্ধতা ত্যাগ করবো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি কখনোই স্বীকার করব না যে তোমরা নির্ভুল; আমৃত্যু আমি আমার সততা অস্বীকার করব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদিগকে ধার্ম্মিক বলি, এমন যেন না হয়; প্রাণ থাকিতে আমি আপন সিদ্ধতা ত্যাগ করিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদিগকে ধার্মিক বলি, এমন যেন না হয়; প্রাণ থাকিতে আমি আপন সিদ্ধতা ত্যাগ করিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের কথা যে ঠিক তা কখনও আমি মেনে নেব না; আমার মরণ দিন পর্যন্ত আমি বলব যে, আমি সত্যি কথা বলেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের কথা যে ঠিক তা কখনও আমি মেনে নেব না; আমার মরণ দিন পর্যন্ত আমি বলব যে, আমি সত্যি কথা বলেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি কখনও বলব না যে তোমরা ন্যায্য কথা বলছ, আমি আমরণ আমার সততাকে আঁকড়ে ধরে থাকব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কখনও স্বীকার করব না যে তোমরা সঠিক| আমার মৃত্যু পর্যন্ত আমি বলে যাবো যে আমি নির্দোষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এটা আমার থেকে দূরে থাকুক যে আমার স্বীকার করি যে তোমরা ঠিক; আমার মৃত্যু পর্যন্ত, আমি আমার সততা অস্বীকার করব না।