Job 28:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে শৈলের মধ্যে স্থানে স্থানে সুরঙ্গ কাটে, তার চোখ সমস্ত রকম মণি দর্শন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা পাষাণ-পাথর খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে; সেখানকার সব মণিরত্ন তাদের চোখে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে শৈলের মধ্যে স্থানে স্থানে খাল কাটে, তাহার চক্ষু সর্ব্বপ্রকার মণি দর্শন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে শৈলের মধ্যে স্থানে স্থানে খাল কাটে, তাহার চক্ষু সর্বপ্রকার মণি দর্শন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে পাহাড়ের মধ্য দিয়ে সুড়ংগ কাটে; সেখানকার সব মল্যবান জিনিষ তার চোখে পড়ে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে পাহাড়ের মধ্য দিয়ে সুড়ংগ কাটে; সেখানকার সব মূল্যবান জিনিস তার চোখে পড়ে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে পাহাড় খুঁড়ে সুড়ঙ্গ তৈরী করে, বহুমূল্য মণি-মাণিক্য আবিষ্কার করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শ্রমিকরা পাথর কেটে সুড়ঙ্গ তৈরী করে| তারা সব রকমের দামী পাথর দেখতে পায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে পাথরের মধ্যে দিয়ে নালা কাটে; তার চোখ সেখানকার সমস্ত মূল্যবান জিনিস দেখে।