Job 28:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সোনা ও কাচ তার সমান হতে পারে না, তার পরিবর্তে সোনার পাত্র দেওয়া হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সাথে সোনা বা স্ফটিকের তুলনা করা যায় না, সোনা-মানিকের বিনিময়ে তা পাওয়া যায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্বর্ণ ও কাচ তাহার সমান হইতে পারে না, তাহার পরিবর্ত্তে কাঞ্চনের পাত্র দত্ত হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্বর্ণ ও কাচ তাহার সমান হইতে পারে না, তাহার পরিবর্তে কাঞ্চনের পাত্র দত্ত হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সোনা কিম্বা দামী কাঁচের সংগেও তার তুলনা হয় না, সোনার পাত্রের বদলেও তা পাওয়া যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সোনা কিংবা দামী কাঁচের সংগেও তার তুলনা হয় না, সোনার পাত্রের বদলেও তা পাওয়া যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সোনা বা স্ফটিক তার সমান নয়, নিখাদ সোনার অলঙ্কারের বিনিময়ে প্রজ্ঞা পাওয়া যায় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রজ্ঞা সোনা ও স্ফটিকের থেকেও মূল্যবান| এমনকি মূল্যবান রত্নখচিত সোনাও প্রজ্ঞা কিনতে পারে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সোনা এবং কাঁচ এটার দামের সমান নয়; না এটা খাঁটি সোনার গয়নার সঙ্গে পরিবর্তন করা যায়।