Job 28:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার কাছে প্রবাল ও স্ফটিকের নাম করা যায় না, পদ্মরাগমণির মূল্যের চেয়েও প্রজ্ঞার মূল্য বেশী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রবাল ও জ্যাসপারের কথাই ওঠে না; প্রজ্ঞার মূল্য পদ্মরাগমণির চেয়েও বেশি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার কাছে প্রবাল ও স্ফটিকের নাম করা যায় না, পদ্মরাগমণির মূল্য অপেক্ষাও প্রজ্ঞার মূল্য অধিক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার কাছে প্রবাল ও স্ফটিকের নাম করা যায় না, পদ্মরাগমণির মূল্য অপেক্ষাও প্রজ্ঞার মূল্য অধিক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার কাছে প্রবাল ও স্ফটিকেরও দাম নেই; পদ্মরাগমণির চেয়েও জ্ঞানের মল্য বেশী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার কাছে প্রবাল ও স্ফটিকেরও দাম নেই; পদ্মরাগমণির চেয়েও জ্ঞানের মূল্য বেশী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবাল বা স্ফটিকের কথাই ওঠে না, পদ্মরাগ মণির চেয়ে প্রজ্ঞা মূল্যবান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রবাল বা মণির চেয়েও প্রজ্ঞা মূল্যবান| মুক্তোর থেকেও প্রজ্ঞা মূল্যবান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার কাছে প্রবাল এবং কাঁচের কথা উল্লেখ করা যায় না; সত্যি, প্রজ্ঞার দাম চুনির থেকেও বেশি।