Job 28:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা বাসস্থান ছেড়ে খনি খনন করে, মানুষের চরণ তাদেরকে ভুলে যায়, তারা মানুষ থেকে দূরে ঝুলতে থাকে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকালয় থেকে বহুদূরে অবস্থিত এমন স্থানে তারা খাদ কাটে, যেখানে মানুষের পদচিহ্ন পড়েনি; অন্যান্য মানুষজনের কাছ থেকে দূরে সরে গিয়ে তারা দুলতে ও ঝুলতে থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা বাসস্থান ছাড়িয়া আকর খনন করে, [মানুষের] চরণ তাহাদিগকে ভুলিয়া যায়, তাহারা মনুষ্যদের হইতে দূরে ঝুলিতে ও দুলিতে থাকে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা বাসস্থান ছাড়িয়া আকর খনন করে, [মনুষ্যের] চরণ তাহাদিগকে ভুলিয়া যায়, তাহারা মনুষ্যদের হইতে দূরে ঝুলিতে ও দুলিতে থাকে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের বাসস্থান থেকে দরে যেখানে মানুষ যায় না সেখানে সে গর্ত খোঁড়ে, আর সেই গর্তের মধ্যে সে ঝুলতে ও দুলতে থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের বাসস্থান থেকে দূরে যেখানে মানুষ যায় না সেখানে সে গর্ত খোঁড়ে, আর সেই গর্তের মধ্যে সে ঝুলতে ও দুলতে থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকালয় থেকে বহুদূরে মানুষের চরণচিহ্ন যেখানে পড়ে না সেখানে মানুষ গিয়ে খনিপত্তন করে, নির্জন গহ্বরে দড়ি আঁকড়ে ধরে তারা কাজ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খনি-দণ্ডের ওপর কাজ করবার সময় খনির কর্মীরা গভীর পর্যন্ত মাটি খোঁড়ে| মানুষ যেখানে বাস করে তারা তার চেয়েও অনেক গভীর পর্যন্ত খোঁড়ে, এমন গভীরে যেখানে লোক আগে কখনও যায় নি| তারা দড়িতে অনেক অনেক গভীর পর্যন্ত ঝুলতে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকেরা যেখানে বাস করে তার থেকে দূরে সে একটি খাদ খোঁড়ে, সেই জায়গা যা মানুষ ভুলে গেছে, সে লোকেদের থেকে দূরে ঝুলত এবং দুলতো এবং সে এখানে ওখানে ঘুরত।