Job 28:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাটি থেকে শস্যের উৎপত্তি হয়, তার নিম্নভাগ যেন আগুন দ্বারা লণ্ডভণ্ড হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে মাটি থেকে খাদ্য উৎপন্ন হয়, তার তলদেশ আগুন দ্বারা রূপান্তরিত হয়ে যায়;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মৃত্তিকা হইতে শস্যের উৎপত্তি হয়, তাহার অধোভাগ যেন অগ্নি দ্বারা লণ্ডভণ্ড হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মৃত্তিকা হইতে শস্যের উৎপত্তি হয়, তাহার অধোভাগ যেন অগ্নি দ্বারা লণ্ডভণ্ড হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পৃথিবীর উপরে ফসল জন্মে, মানুষ সেই পৃথিবীর গভীরে আগুন দিয়ে ভেংগে চুরমার করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে দুনিয়ার উপরে ফসল জন্মে, মানুষ সেই দুনিয়ার গভীরে আগুন দিয়ে ভেংগে চুরমার করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি থেকে উৎপন্ন হয় খাদ্য, কিন্তু সেই একই ভূমিগর্ভে মানুষ আগুন দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে তুলে আনে পাথরের মধ্যে থেকে নীলকান্ত মণি, সেখানে ধূলার সঙ্গে মিশে আছে সোনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাটির ওপরে ফসল ফলে, কিন্তু মাটির তলা সম্পূর্ণ অন্যরকম, সব কিছুই যেন আগুনের দ্বারা গলিত হয়ে রয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন পৃথিবী থেকে শস্য উত্পাদন হয়, তার গোড়া আগুনে পুড়িয়ে দেওয়া হয়।