Job 29:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বড় লোকেরা অবাক হয়ে থাকতেন, তাঁদের জিহ্বা তালুতে লেগে থাকতো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অভিজাতদের কণ্ঠস্বর ধামাচাপা পড়ে যেত, ও তাদের জিভ তালুতে সংলগ্ন হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বড় লোকেরা অবাক হইয়া থাকিতেন, তাঁহাদের জিহ্বা তালুতে লাগিয়া থাকিত;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বড় লোকেরা অবাক হইয়া থাকিতেন, তাঁহাদের জিহ্বা তালুতে লাগিয়া থাকিত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নেতাদের গলার স্বর থেমে যেত, আর তাদের জিভ্ তালুতে আট্কে যেত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নেতাদের গলার আওয়াজ থেমে যেত, আর তাদের জিভ্ তালুতে আট্কে যেত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্ভ্রান্ত লোকেরা কথাবার্তা বন্ধ করতেন, রসনা সংযত করতেন তাঁরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি গুরুত্বপূর্ণ নেতারাও মৃদু স্বরে কথা বলতেন| হ্যাঁ, মনে হতো, তাঁদের জিভ যেন তালুতে আটকে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অভিজাত লোকেদের আওয়াজ নীরব থাকত এবং তাদের জিভ তাদের মুখের তালুতে লেগে থাকত।