Job 29:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার কথা শুনলে লোকে আমার সাধুবাদ করতো, আমাকে দেখলে তারা আমার পক্ষে সাক্ষ্য দিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার কথা শুনে সবাই সাধুবাদ জানাত, ও আমাকে দেখে সবাই আমার প্রশংসা করত,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার কথা শুনিলে কর্ণ মম সাধুবাদ করিত, আমাকে দেখিলে চক্ষু মম পক্ষে সাক্ষ্য দিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার কথা শুনিলে কর্ণ মম সাধুবাদ করিত, আমাকে দেখিলে চক্ষু মম পক্ষে সাক্ষ্য দিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আমার কথা শুনত তারা আমাকে ধন্য বলত, আর যারা আমাকে দেখত তারা আমার প্রশংসা করত,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আমার কথা শুনত তারা আমাকে মোবারক বলত, আর যারা আমাকে দেখত তারা আমার প্রশংসা করত,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার কথা শুনে সকলে সাধুবাদ করত, আমাকে দেখে সকলে প্রশস্তি করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যা বলতাম লোকে তা শুনতো এবং আমার সম্পর্কে তারা ভালো কথা বলতো| আমি কি করতাম লোকে দেখতো এবং তারা আমার প্রশংসা করতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তারা কানে শুনত আমার প্রশংসা করত, আর যখন চোখে দেখত তখন পছন্দ করত।