Job 29:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হতভাগ্য লোকের দোয়া আমার উপরে বর্তিত; আমি বিধবার চিত্তকে আনন্দগান করাতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মৃত্যুপথযাত্রী মানুষ আমাকে আশীর্বাদ করত; বিধবার অন্তরে আমি গানের সঞ্চার করতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নষ্টকল্পের আশীর্ব্বাদ আমার উপরে বর্ত্তিত; আমি বিধবার চিত্তকে আনন্দগান করাইতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নষ্টকল্পের আশীর্বাদ আমার উপরে বর্তিত; আমি বিধবার চিত্তকে আনন্দগান করাইতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরে যাŽেছ এমন লোকও আমাকে আশীর্বাদ করত; বিধবার অন্তরে আমি আনন্দের গান জাগাতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরে যাচ্ছে এমন লোকও আমার প্রশংসা করত; বিধবার অন্তরে আমি আনন্দের গান জাগাতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোষিত-বঞ্চিত লোকেরা আমাকে আশীর্বাদ করত, বিধবাদের মনে নিরাপত্তার আশ্বাস সঞ্চার করতাম আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মৃতপ্রায় মানুষ আমাকে আশীর্বাদ করেছে| সমস্যা-জর্জর বিধবাকে আমি সাহায্য করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ধ্বংস হতে চলেছে তার আর্শীবাদ আমার কাছে আসত; আমি বিধবাদের হৃদয়ে আনন্দ গান করাতাম।