Job 29:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি ধার্মিকতা পরতাম, আর তা পরতো আমাকে; আমার ন্যায়বিচার পরিচ্ছদ ও তাজস্বরূপ ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আমার ধার্মিকতা পোশাকরূপে গায়ে দিতাম; ন্যায়বিচার ছিল আমার আলখাল্লা ও আমার পাগড়ি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি ধার্ম্মিকতা পরিতাম, আর তাহা আমাকে পরিত; আমার ন্যায়বত্তা পরিচ্ছদ ও উষ্ণীষস্বরূপ ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি ধার্মিকতা পরিতাম, আর তাহা আমাকে পরিত; আমার ন্যায়বত্তা পরিচ্ছদ ও উষ্ণীষস্বরূপ ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সততা আমি কাপড়ের মত পরতাম, আর সততা আমাকে তার বশে রাখত;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সততা আমি কাপড়ের মত পরতাম, আর সততা আমাকে তার বশে রাখত;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধার্মিকতা ছিল আমার অঙ্গের বসন, ন্যায়বিচার ছিল আমার পরিচ্ছদ ও উষ্ণীষ স্বরূপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সঠিক পথে জীবনযাপনই আমার বস্ত্র ছিল| আমার শিরস্ত্রাণ ছিল আমার ন্যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ধার্ম্মিকতা পরতাম এবং এটা আমায় ঢাকত; আমার ন্যায়বিচার কাপড়ের মত ছিল এবং একটা পাগড়ির মত ছিল।