Job 29:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি দীনহীনের পিতা ছিলাম; যাকে না জানতাম, তারও বিচারের তদন্ত করতাম;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অভাবগ্রস্তের কাছে আমি ছিলাম একজন বাবা; অপরিচিত লোকের মামলা আমি হাতে তুলে নিতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি দরিদ্রগণের পিতা ছিলাম; যাহাকে না জানিতাম, তাহারও বিচারের তদন্ত করিতাম;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি দরিদ্রগণের পিতা ছিলাম; যাহাকে না জানিতাম, তাহারও বিচারের তদন্ত করিতাম;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি অভাবীদের বাবার মত ছিলাম, আর অচেনাদের পক্ষে আমি তাদের বিচারের ভার নিতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি অভাবীদের আব্বার মত ছিলাম, আর অচেনাদের পক্ষে আমি তাদের বিচারের ভার নিতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ছিলাম দীনদুঃখীদের পিতা, অপরিচিত ব্যক্তিদের অভিযোগের প্রতিকার করতাম আমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি দরিদ্র লোকদের পিতার মত ছিলাম| যাদের আমি একটুও চিনতাম না তাদেরও আমি সাহায্য করেছি, আদালতে তাদের মামলা জিতিয়েছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি দরিদ্রদের পিতা ছিলাম; আমি এমনকি তাদের অভিযোগও পরীক্ষা করে দেখতাম যাকে আমি চিনি না।