Job 29:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বলতাম, আমি নিজের বাড়ি মধ্যে মরবো; আমার দিন বালুকণার মত বহুসংখ্যক হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি ভাবলাম, ‘নিজের বাড়িতেই আমি মারা যাব, আমার দিনগুলি হবে বালুকণার মতো অসংখ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন কহিতাম, আমি নিজ বাসার মধ্যে মরিব; আমার দিন বালুকার ন্যায় বহুসংখ্যক হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন কহিতাম, আমি নিজ গৃহমধ্যে মরিব; আমার দিন বালুকার ন্যায় বহুসংখ্যক হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি ভাবতাম আমার আপন লোকদের মধ্যে আমি মারা যাব, বালুকণার মতই আমার দিনগুলো অসংখ্য হবে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি ভাবতাম আমার আপন লোকদের মধ্যে আমি মারা যাব, বালুকণার মতই আমার দিনগুলো অসংখ্য হবে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন ভাবতাম, আমার জীবনের দিনগুলি হবে বালুকারাশির মত অগণিত, আপন আবাসে সুখসমৃদ্ধির মধ্যেই হবে আমার মৃত্যু।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি সর্বদাই আমার পরিবারের সবাইকে নিয়ে ভেবেছি, আমি দীর্ঘ জীবন বেঁচে থেকে বৃদ্ধ হব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি বলতাম, আমি আমার বাসায় মরব; আমি আমার দিন বালির মত বৃদ্ধি করব।