Job 29:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পানির ধারে আমার মূল বিস্তৃত হয়, সমস্ত রাত আমার শাখায় শিশির থাকে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার মূল জলের কাছে গিয়ে পৌঁছাবে, ও আমার শাখাপ্রশাখায় গোটা রাত শিশির পড়বে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
জলের ধারে আমার মূল বিস্তৃত হয়, সমস্ত রাত্রি আমার শাখায় শিশির থাকে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
জলের ধারে আমার মূল বিস্তৃত হয়, সমস্ত রাত্রি আমার শাখায় শিশির থাকে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাবতাম আমার শিকড় জলে গিয়ে পৌঁছাবে, আমার ডালপালার উপরে সারা রাত ধরে শিশির পড়বে;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাবতাম আমার শিকড় পানিতে গিয়ে পৌঁছাবে, আমার ডালপালার উপরে সারা রাত ধরে শিশির পড়বে;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ছিলাম এক সরস বৃক্ষের মত যার মূল জলস্রোত পর্যন্ত বিস্তৃত। যার শাখাপ্রশাখা সর্বদা শিশির সঞ্চিত থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি ভেবেছি আমি সেই বৃক্ষের মত স্বাস্থ্যবান ও প্রাণবন্ত হব যে গাছের শিকড়ে প্রচুর জল আছে এবং যার শাখাপ্রশাখা শিশিরে সিক্ত হয়ে থাকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার মূল জলের দিকে ছড়িয়েছে এবং সারা রাত আমার শাখায় শিশির থাকে।