Job 29:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আহা! যদি আমি তেমনি থাকতাম, যেমন আগের মাসগুলোতে ছিলাম! যেমন আগের দিনগুলোতে ছিলাম, যখন আল্লাহ্ আমাকে প্রহরা দিতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পার হয়ে যাওয়া মাসগুলির জন্য আমি কতই না আকাঙ্ক্ষিত, সেই দিনগুলির জন্যও আকাঙ্ক্ষিত, যখন ঈশ্বর আমার উপরে লক্ষ্য রাখতেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আহা! যদি আমি সেইরূপ থাকিতাম, যেমন পূর্ব্বকার মাসপর্য্যায়ে ছিলাম! যেমন পূর্ব্বকার দিনপর্য্যায়ে ছিলাম, যখন ঈশ্বর আমাকে চৌকি দিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহা! যদি আমি সেই রূপ থাকিতাম, যেমন পূর্বকার মাসপর্যায়ে ছিলাম! যেমন পূর্বকার দিনপর্যায়ে ছিলাম, যখন ঈশ্বর আমাকে চৌকি দিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আহা, ঈশ্বর যখন আমার দেখাশোনা করতেন তখনকার মাস ও দিনগুলো যদি আমি ফিরে পেতাম!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আহা, আল্লাহ্ যখন আমার দেখাশোনা করতেন তখনকার মাস ও দিনগুলো যদি আমি ফিরে পেতাম!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হায়, আমি যদি পুরাণো দিনগুলিতে ফিরে যেতে পারতাম, যখন ঈশ্বর আমার উপর দৃষ্টি রাখতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“কয়েক মাস আগে আমার জীবন যেমন ছিলো, আমার জীবন তেমন হোক্ এই আশা করি| সেই সময় ঈশ্বর আমার ওপর নজর রাখতেন, আমার বিষয়ে তিনি যত্ন নিতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহা, যেমন আমি গত মাসগুলোতে ছিলাম সেই দিন গুলোর মত যখন ঈশ্বর আমার নজর রাখতেন,