Job 29:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদের প্রতি হাসলে তারা বিশ্বাস করতো না, তারা আমার মুখের আলো ম্লান করতো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যখন তাদের দিকে তাকিয়ে হাসতাম, তারা পুরোপুরি বিশ্বাস করত না; আমার মুখের আলো তাদের চমৎকার লাগত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদের প্রতি হাসিলে তাহারা বিশ্বাস করিত না, তাহারা আমার মুখের দীপ্তি নিস্তেজ করিত না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদের প্রতি হাসিলে তাহারা বিশ্বাস করিত না, তাহারা আমার মুখের দীপ্তি ম্লান করিত না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সাধারণ লোকদের দিকে তাকিয়ে হাসলে তারা আশ্চর্য হত; আমার হাসি তারা মনে গেঁথে রেখে আশায় বুক বাঁধত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সাধারণ লোকদের দিকে তাকিয়ে হাসলে তারা আশ্চর্য হত; আমার হাসি তারা মনে গেঁথে রেখে আশায় বুক বাঁধত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা হতাশ হয়ে পড়লে আমার হাসিমুখ তাদের উৎসাহ দিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যখনই ওদের সঙ্গে হেসে কথা বলেছি ওরা এত অবাক হয়ে যেত যে, আমি যে ওদের সঙ্গে কথা বলছি ওরা এটা বিশ্বাসই করতে পারত না| আমার হাসিতে ওরা ভাল বোধ করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের ওপর হাঁসতাম যখন তারা এটা আশা করত না; তারা আমার মুখের আলো প্রত্যাখান করত না।