Job 29:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তাদের পথ মনোনীত করতাম ও প্রধানের মত বসতাম; সৈন্যদলের মধ্যে যেমন বাদশাহ্, তেমনি থাকতাম, শোকার্তদের সান্ত্বনাকারীর মত থাকতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তাদের জন্য পথ মনোনীত করতাম ও তাদের নেতা হয়ে বসতাম; সৈন্যদলের মধ্যে যেমন রাজা, তেমনি থাকতাম; বিলাপকারীদের যে সান্ত্বনা দেয়, তারই মতো থাকতাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তাহাদের পথ মনোনীত করিতাম, ও প্রধানের ন্যায় বসিতাম; সৈন্যদল মধ্যে যেমন রাজা, তেমনি থাকিতাম, শোকার্ত্তদের সান্ত্বনাকারীর ন্যায় থাকিতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তাহাদের পথ মনোনীত করিতাম, ও প্রধানের ন্যায় বসিতাম; সৈন্যদল মধ্যে যেমন রাজা, তেমনি থাকিতাম, শোকার্তদের সান্ত্বনাকারীর ন্যায় থাকিতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তাদের পথ ঠিক করে দিতাম আর তাদের নেতার মত বসতাম; সৈন্যদলের মধ্যে রাজা যেমন, আমি তেমনই ছিলাম; যারা শোক করত তাদের আমি সান্ত্বনা দিতাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তাদের পথ ঠিক করে দিতাম আর তাদের নেতার মত বসতাম; সৈন্যদলের মধ্যে বাদশাহ্ যেমন, আমি তেমনই ছিলাম; যারা শোক করত তাদের আমি সান্ত্বনা দিতাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তাদের পথ দেখাতাম নেতৃত্ব দিতাম তাদের রাজা যেমন সেনাবাহিনীকে পরিচালিত করেন তেমনি আমি তাদের পরিচালনা দিতাম শোকে, দুঃখে আমি তাদের সান্ত্বনা দিতাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদিও আমি তাদের নেতা ছিলাম তবু আমি তাদের সঙ্গে থাকাই পছন্দ করতাম| আমি সভাসদসহ একজন রাজার মত, দুর্দশাগ্রস্ত লোকদের দুঃখের মধ্যে তাদের শান্তি দিতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তাদের পথ ঠিক করতাম এবং তাদের প্রধানের মত বসতাম; আমি রাজার মত বাঁচতাম তার সৈন্যদলে, ঠিক একজন ব্যক্তির মত যে শোক সভায় শোকার্তদের সান্ত্বনা দেয়।