Job 29:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি উত্তম অবস্থায় ছিলাম, আল্লাহ্‌র গুঢ় মন্ত্রণা আমার তাঁবুর উপরে থাকতো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আহা সেই দিনগুলি, যখন আমি উন্নতির শিখরে ছিলাম, ঈশ্বরের অন্তরঙ্গ বন্ধুত্ব আমার বাড়িকে আশীর্বাদ করেছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি উত্তম অবস্থায় ছিলাম, ঈশ্বরের গূঢ় মন্ত্রণা আমার তাম্বুর উপরে থাকিত;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি উত্তম অবস্থায় ছিলাম, ঈশ্বরের গুঢ় মন্ত্রণা আমার তাম্বুর উপরে থাকিত;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সেই সফলতার দিনগুলোতে ঈশ্বর তাঁর ঘনিষ্ঠ বন্ধুভাব দিয়ে আমার তাম্বুকে আশীর্বাদ করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সেই সফলতার দিনগুলোতে আল্লাহ্‌ তাঁর ঘনিষ্ঠ বন্ধুভাব দিয়ে আমার তাম্বুকে দোয়া করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি সমৃদ্ধির শিখরে, ঈশ্বরের প্রসন্নভাব বিরাজ করত আমার আবাসে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে দিনগুলিতে আমি সফলকাম হয়েছিলাম, এবং ঈশ্বর আমার সঙ্গে ছিলেন, আমি সেই দিনগুলির আশায় থাকি| সেই দিনগুলিতে ঈশ্বর আমার গৃহকে আশীর্বাদ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আহা, আমি যেমন আমার পূর্ণ অবস্থার দিনের ছিলাম, যখন ঈশ্বরের বন্ধুত্ব আমার তাঁবুতে ছিল।