Job 29:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার পায়ের চিহ্ন দুধে নিমজ্জিত হত, শৈল হত আমার জন্য তেলের নদী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার পথ যখন ননি প্লাবিত হত ও পাষাণ-পাথর আমার জন্য জলপাই তেলের ধারা ঢেলে দিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার পদচিহ্ন ক্ষীরে প্রক্ষালিত হইত, আমার জন্য শৈল তৈলের নদী বহাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার পদচিহ্ন ক্ষীরে প্রক্ষলিত হইত, আমার জন্য শৈল তৈলের নদী বহাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার জীবন-পথ আরামে ভরা ছিল, আর আমার জন্য পাথর থেকে জলপাই-তেলের স্রোত বইত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার জীবন্তপথ আরামে ভরা ছিল, আর আমার জন্য পাথর থেকে জলপাই-তেলের স্রোত বইত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুধের প্রাচুর্যে আমার পথ সিক্ত হত পাথুরে জমি থেকে আমার জন্য উৎপন্ন হত জলপাই তেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন জীবনটা খুব সুন্দর ছিল| তখন আমি ননী দিয়ে আমার পা ধুয়েছি, তখন আমার কাছে প্রচুর পরিমাণে উত্তম মানের জলপাই তেল ছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমার পায়ের চিহ্ন দুধ দিয়ে ধোয়া হত এবং পাথর আমার জন্য তেলের ঝরনা বইয়ে দিত!