Job 29:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নেতৃবর্গ কথা বলা থেকে নিবৃত্ত হতেন, নিজ নিজ মুখে হাত দিয়ে থাকতেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শীর্ষস্থানীয় লোকেরা কথা বলা বন্ধ করে দিতেন ও হাত দিয়ে নিজেদের মুখ ঢেকে নিতেন;
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অধ্যক্ষগণ বাক্য কথন হইতে নিবৃত্ত হইতেন, আপন আপন মুখে হাত দিয়া থাকিতেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অধ্যক্ষগণ বাক্য কথন হইতে নিবৃত্ত হইতেন, আপন আপন মুখে হাত দিয়া থাকিতেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উঁচু পদের লোকেরা কথা বলা বন্ধ করতেন আর হাত দিয়ে মুখ ঢাকতেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
উঁচু পদের লোকেরা কথা বলা বন্ধ করতেন আর হাত দিয়ে মুখ ঢাকতেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নেতৃস্থানীয়েরা আলোচনা স্থগিত রাখতেন, নীরবতা অবলম্বন করতেন তাঁরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জন নেতারা কথা বলা বন্ধ করে দিত এবং ঠোঁটের ওপর হাত দিয়ে অন্যান্য লোকদের চুপ করতে ইঙ্গিত করতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমি আসতাম অধিকারীরা কথা বলা থেকে বিরত থাকত; তারা তাদের হাত মুখের ওপর রাখত।