Job 3:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সে আমার জননীর জঠরের কবাট বন্ধ করে নি, আমার চোখ থেকে কষ্ট গুপ্ত রাখে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমার দু-চোখ থেকে কষ্ট লুকাতে তারা আমার জন্য গর্ভের দুয়ার বন্ধ করেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সে মম জননীর জঠরের কবাট বদ্ধ করে নাই আমার চক্ষু হইতে কষ্ট গুপ্ত রাখে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সে মম জননীর জঠরের কবাট বদ্ধ করে নাই, আমার চক্ষু হইতে কষ্ট গুপ্ত রাখে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ সে আমার মায়ের গর্ভের দরজা বন্ধ করে নি, আমাকে কষ্ট থেকে দূরে রাখে নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ সে আমার মায়ের গর্ভের দরজা বন্ধ করে নি, আমাকে কষ্ট থেকে দূরে রাখে নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেননা সে রাত আমার জননীর গর্ভ রুদ্ধ না করে আমাকে ঠেলে দিয়েছে দুঃখ ও সঙ্কটের মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কেন? কারণ সেই রাত্রি আমাকে জন্মাতে বাধা দেয় নি| সেই রাত্রি এই সব সমস্যা দেখা থেকে আমাকে বিরত করে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সে আমার মায়ের গর্ভের দরজা বন্ধ করে নি, না সে আমার চোখ থেকে সমস্যা লুকিয়েছে।