Job 3:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বা অধিপতিদের সঙ্গে থাকতাম, যাঁদের সোনা ছিল, যাঁরা রূপা দিয়ে স্ব স্ব বাড়ি পরিপূর্ণ করতেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই অধিপতিদের সাথে, যাদের কাছে সোনা ছিল, যারা তাদের বাড়িগুলি রুপোয় পরিপূর্ণ করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বা অধিপতিদের সহিত থাকিতাম, যাঁহাদের স্বর্ণ ছিল, যাঁহারা রৌপ্য স্ব স্ব গৃহ পরিপূর্ণ করিতেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বা অধিপতিদের সহিত থাকিতাম, যাঁহাদের স্বর্ণ ছিল, যাঁহারা রৌপ্যে স্ব স্ব গৃহ পরিপূর্ণ করিতেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সেই শাসনকর্তাদের সংগে থাকতাম যাঁদের প্রচুর সোনা ছিল, যাঁরা রূপা দিয়ে ঘর-বাড়ী ভরে রাখতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সেই শাসনকর্তাদের সংগে থাকতাম যাঁদের প্রচুর সোনা ছিল, যাঁরা রূপা দিয়ে ঘর-বাড়ী ভরে রাখতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিম্বা বিগত অভিজাত ব্যক্তিদের মত যাদের স্বর্ণসম্পদ ছিল, রৌপ্য সম্ভারে পরিপূর্ণ ছিল যাদের প্রাসাদ তাদেরই মত চিরনিদ্রায় আমি থাকতাম নিদ্রিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অথবা আমি সেই রাজপুত্রদের সঙ্গে থাকতে পারতাম যাদের কাছে সোনা ছিল এবং যারা তাদের বাড়ীগুলি রূপায় ভর্ত্তি করে রাখত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অথবা আমি রাজকুমারদের সঙ্গে শুতে পারতাম যাদের একদিন সোনা ছিল, যারা তাদের বাড়িগুলো রূপায় পূর্ণ করেছিল।