Job 3:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিংবা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হতাম। দিনের আলো দেখে নি এমন শিশুর মত হতাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথবা কেন আমাকে জমিতে লুকানো হয়নি অজাত এক শিশুর মতো, এক সদ্যজাত শিশুর মতো যে কখনও দিনের আলো দেখেনি?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিম্বা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হইতাম। আলোক-দর্শন অপ্রাপ্ত শিশুর তুল্য হইতাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিম্বা গুপ্ত গর্ভস্রাবের মত প্রাণহীন হইতাম। আলোক-দর্শন অপ্রাপ্ত শিশুর তুল্য হইতাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে শিশু দিনের আলো দেখতে পায় নি, কেন পেটে মরে-যাওয়া সেই শিশুর মত আমাকে মাটির মধ্যে লুকিয়ে রাখা হল না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে শিশু দিনের আলো দেখতে পায় নি, কেন পেটে মরে-যাওয়া সেই শিশুর মত আমাকে মাটির মধ্যে লুকিয়ে রাখা হল না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেন আমি হই নি মৃতজাত শিশুদের মত, যাদের কোনদিন আলোক দর্শন হল না লুকিয়ে ফেলা হল না তাদের মত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি কেন সেই শিশুর মত হলাম না যে জন্মের সময়ই মারা যায় এবং যাকে মাটিতে কবর দেওয়া হয়? যে শিশু দিনের আলো দেখেনি আমি যদি সেই শিশুর মত হতাম!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অথবা হয়ত আমি মৃত সন্তানের মত হতে পারতাম, সেই শিশুর মত যে কখনও আলো দেখেনি।