Job 3:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখানে বন্দীরা নিরাপদে একত্র থাকে, তারা উপদ্রবকারীর চিৎকার আর শোনে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বন্দিরাও তাদের স্বাচ্ছন্দ্য উপভোগ করে; তারা আর ক্রীতদাস-চালকের চিৎকার শোনে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথায় বন্দিগণ নিরাপদে একত্র থাকে, তাহারা উপদ্রবীর রব আর শুনে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথায় বন্দিগণ নিরাপদে একত্রে থাকে, তাহারা উপদ্রবীর রব আর শুনে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বন্দীরা সবাই সেখানে আরাম ভোগ করে; অত্যাচারীদের চিৎকার আর সেখানে শোনা যায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বন্দীরা সবাই সেখানে আরাম ভোগ করে; জুলুমবাজদের চিৎকার আর সেখানে শোনা যায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্দীরা সেখানে শান্তিতে থাকে রক্ষীদের কর্কশ কণ্ঠের আদেশ তাদের পালন করতে আর হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি ক্রীতদাসরাও কবরের মধ্যে সকলে মিলে স্বচ্ছন্দে থাকে| ক্রীতদাস তাড়কদের চিৎকার তারা শুনতে পায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে বন্দিরা একসঙ্গে আরামে থাকে; তারা ক্রীতদাস পরিচালকের চিত্কার শুনতে পায় না।